৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:১৩ এএম BDST banglanew24
28 May 2012   09:16:52 PM   Monday BdST
E-mail this

আরিফুল- শিরিন দ্রুততম কিশোর ও কিশোরী


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আরিফুল- শিরিন দ্রুততম কিশোর ও কিশোরী
ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৮তম জুনিয়ার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার কিশোর বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির আরিফুল ইসলাম ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন একই প্রতিষ্ঠানের আবু রাহয়ান।

কিশোরী বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে বিএেসপির শিরিন আক্তার ১২.৩৪ সেকেন্ড নিয়ে স্বর্ণ পদক এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সোহাগী আক্তার ১৩.১৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক লাভ করেন।

অন্যদিকে ১০০ মিটার স্প্রিন্ট বালক বিভাগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হাসান আরিফ ১১.২৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক এবং বিকেএসপির রকিবুল ইসলাম ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক লাভ করেন।

১০০ মিটার স্প্রিন্ট বালিকা বিভাগে বিকেএসপির আইরিন আক্তার ১২.৪৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সুমিতা ১৩.১০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জেতেন।

কিশোরী বিভাগের হাইজাম্পে বিকেএসপির প্লাবনী হক এবং লংজাম্পে একই প্রতিষ্ঠানের শিরিন আক্তার স্বর্ণ জেতেন।

কিশোরদের হাই জাম্পে খুলনা জেলা ক্রীড়া সংস্থার শামিম হাসান এবং লংজাম্পে বিকেএসপির আরিফুল স্বর্ণ পদক লাভ করেন।

বালক বিভাগের ৪০০ মিটার ¯িপ্রন্টে বিকেএসপির এরফান খান এবং কিশোর বিভাগের ৪০০ মিটার স্প্রিন্টে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাজ্জাদ হোসেন স্বর্ণ পদক পান।

বালিকা বিভাগের ৪০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির তামান্না আক্তার এবং কিশোরি বিভাগের ৪০০ মিটার ¯িপ্রন্টে বিকেএসপির ফারজানা মুজিব প্রথম স্থান দখল করেন।

বালক বিভাগের ৪ী১০০ মিটার রিলেতে বিকেএসপির ইরফান, ফয়সাল, আশিক, মুনি ৪৫.৬০ সেকেন্ডে স্বর্ণ পদক জয় করে। অন্যদিকে কিশোরী বিভাগের ৪ী১০০ মিটার রিলেতে বিকেএসপির শিরিন, ফারজানা, মিম, শিপু ৫৩.২০ সেকেন্ডে স্বর্ণ পদক পান।

২০০ মিটার (কিশোর) ইভেন্টে বিকেএসপির আবু রহমান স্বর্ণ পদক লাভ করেন। অন্যদিকে ২০০ মিটার(কিশোরী) স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির শিরিন আক্তার।

৩৬ দলের এই প্রতিযোগিতায় দলগতভাবে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বিকেএসপি। এক দিনের এই প্রতিযোগিতায় তারা ১৪টি স্বর্ণ, আটটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে নেয়। এছাড়া নড়াইল, খুলনা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা প্রত্যেকেই একটি করে স্বর্ণপদক লাভ করে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৮, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান