ঢাকা: রমজানে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কার্যালয় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রমজান মাসের জন্য নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। এরমধ্যে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত সময় থাকবে যোহরের নামাজের বিরতি।
সুপ্রিম কোর্ট তার নিজস্ব এবং এর আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।
এছাড়া ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী এই সময়ের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করবে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএমএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর