রোববার জুন ১৭, ২০১২
শবে মেরাজ : এশার নামাজের পর বলুয়ার দীঘির খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়্যবিয়ার মাহফিল । এনায়েত বাজার এবাদুল্লা পন্ডিত স্কুল প্রাঙ্গণে মাহফিল মাগরিব নামাজের পর। রাউজানের কাগতিয়া দরবার শরিফে সেমিনার, মিলাদ, কিয়াম জোহর নামাজের পর।
সীতাকুণ্ড শঙ্কর মঠ : মঠের প্রতিষ্ঠাতার আবির্ভাব ও তিরোভাব উৎসব উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে- বিশ্বশান্তি গীতাযজ্ঞ, চণ্ডীপাঠ, মাতৃবন্দনা, কীর্তন, আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ।
চট্টল ইয়ুথ কয়ার : আন্তর্জাতিক বই প্রদর্শনী ও কবিতা উৎসবের প্রস্তুতি সভা সন্ধ্যা ৭টায় আন্দরকিল্লার সংগঠন কার্যালয়ে।
ইসলামিক ফাউন্ডেশন : পবিত্র শবে মেরাজ উপলক্ষে মাহফিল মাগরিবের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে।
ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় : যৌতুক প্রথা অবসান দাবিতে মানববন্ধন সকালে প্রেসক্লাবের সামনে।
চিটাগাং ডায়াবেটিস অ্যাসোসিয়েশন : অ্যাডভোকেট ইলিয়াছ মিয়ার স্মরণসভা সকালে খুলশীর জেনারেল হাসপাতালে।
বাংলাদেশ কৃষক সমিতি : ১২ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে অবস্থান, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।
লোকনাথ ভক্ত সম্মেলন পরিষদ : হাটহাজারী শাখা গঠনকল্পে সভা বিকেল ৩টায় কালী বাড়ি প্রাঙ্গণে।
বাংলাদেশ সময় : ১২০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এআরএম,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com