৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:০২ পিএম BDST banglanew24
30 Apr 2012   09:40:02 PM   Monday BdST
E-mail this

দেনার দায়ে মোড়েলগঞ্জে স্কুল শিক্ষকের আত্মহত্যা


মোড়েলগঞ্জ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোড়েলগঞ্জ (বাগেরহাট): দেনার দায়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সোমবার ভোর ৪টায় দীপক দত্ত (৪৮) নামের এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ওই স্কুলশিক্ষক উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের হরিপদ দত্তের ছেলে ও চিপাবারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।

এছাড়াও তিনি উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় নিষিদ্ধ ভূঁইফোড় প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক)’র  কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

সন্ন্যাসী পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ন্যাসী বাজারে দীপক দত্তের বাসা সংলগ্ন একটি কোচিং সেন্টারের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলশিক্ষক আত্মহত্মার পূর্বে দুটি চিরকুট লেখে গেছেন। এতে তিনি আত্মহত্যার কারণ হিসেবে ৫জনের নাম উল্লেখসহ বিস্তারিত উল্লেখ করেছেন।

স্থানীয়রা জানান, যুব কর্মসংস্থান সোসাইটি (যুবকের)’র পাওনাদাররা দীর্ঘদিন থেকে দিপক দত্তের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিল।

এ ব্যাপারে মোড়েলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
প্রতিবেদন: জামাল হোসেন বাপ্পা
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান