৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:২৬ এএম BDST banglanew24
20 Mar 2011   02:15:19 PM   Sunday BdST
E-mail this

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করলেন আহমেদ আকবর সোবহান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করলেন আহমেদ আকবর সোবহান

ঢাকা: আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি আহমেদ আকবর সোবহান তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ৫টি মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করেন।

ওয়ান ইলেভেনের পর পরিবর্তীত পরিস্থিতিতে তার বিরুদ্ধে এ মামলাগুলোর দায়ের করা হয়।

এর মধ্যে বিশেষ জজ-৩ এর ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজে দুপুর ২টার দিকে ৩টি মামলায় আহমেদ আকবর সোবহানকে জামিন মঞ্জুর করেন। অপর একটি মামলায় জামিন এই আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এবং আহমেদ আকবর সোবহান শারিরিকভাবে অসুস্থ থাকায় তাকে কারা তত্ত্বাবধানে ডিভিশনসহ হাসপাতালে রেখে সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন আদালত।

অপর একটি মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর আদালতে বসুন্ধরা চেয়ারম্যান আত্মসমর্পণ করলে সে মামলায়ও জামিন দেওয়া আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় তাকে একই হাসপাতালে রেখে চিকিৎসার নির্দেশ দেন বিচারক মাহতাব হোসেন।

ওয়ান-ইলেভেনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিকদের নামে দায়ের করা বিভিন্ন হয়রানিমূলক মামলার অংশ হিসেবেই ২০০৭ ও ২০০৮ সালে এ পাঁচটি মামলা দায়ের করা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে।

সব কটি মামলায়ই আহমেদ আকবর সোবহানের পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার আহসানুল করিম, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলমসহ ২০/২৫ জন আইনজীবী।

বাংলাদেশ সময় ১৪২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান