৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:৪৪ এএম BDST banglanew24
19 Jul 2012   11:24:45 AM   Thursday BdST
E-mail this

রমজানে ডিএসইর লেনদেন ১১টা থেকে ২টা পর্যন্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রমজানে ডিএসইর লেনদেন ১১টা থেকে ২টা পর্যন্ত

ঢাকা : আসন্ন রমজানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়। এই সময়ের মধ্যে কোনো বিরতি থাকবে না। তবে ডিএসইর অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।

এছাড়া ১৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কারণে একটানা ১১ দিন বন্ধ থাকবে ডিএসইর সব কার্যক্রম।

ডিএসইর ৭০৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সাপ্তাহিক ছুটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং বিশেষ ছুটির কারণে ওই ১১দিন ডিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের পর আবার স্বাভাবিক সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান