৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৫১ এএম BDST banglanew24
13 Jun 2012   03:12:22 PM   Wednesday BdST
E-mail this

চাটখিল পাঁচগাঁও ইউপি উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।  

বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, চলতি বছরের ১৮ মার্চ বিএনপি সমর্থিত পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আযম মীরন মৃত্যু বরণ করেন। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

 তিনি আরও জানান, এ ইউনিয়নে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি সমর্থিত দুই জন। তারা হলেন- প্রয়াত চেয়ারম্যান মীরনের স্ত্রী  ফাহমিদা ইয়াসিন মধু ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন ইমাম হোসেন।

জাসদের প্রার্থী হয়েছেন নুরুল ইসলাম ফারুক । তিনি প্রতিন্দ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম প্রতীক নিয়ে । আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুন লড়ছেন তালা প্রতীক নিয়ে।  স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আলমগীর হোসেন নয়ন।

এ ইউনিয়নের মোট ভোটার  ৬৯৮১ জন। এদের মধ্যে পুরুষ ৩৭৬৫ ও নারী ৩২১৬ জন। এখানে ৯টি কেন্দ্রে ২২টি কক্ষে ভোট গ্রহণ চলছে।

পুরো ইউনিয়ন জুড়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান