১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:১১ এএম BDST banglanew24
18 Aug 2012   04:49:50 PM   Saturday BdST
E-mail this

জাকাত নিতে এসে…


মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের কলেজপাড়ার বাড়িতে জাকাত নিতে এসে পদদলিত হয়ে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রাজিয়া (৪০), হাফিজা (৩৮), কুলসুম নামে ৩ জনকে  ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মন্ত্রী রমেশ চন্দ্র সেনের কলেজপাড়ার বাড়িতে জাকাতের জন্য সকাল থেকেই প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ভিড় করছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুপুর ২টা থেকে জনপ্রতি ১০০ টাকা করে সাহায্য দেওয়া শুরু হয়। এ সময় অনেকে তাড়াহুড়ো করে টাকা নিতে গেলে মাটিতে পড়ে গিয়ে ১০ জন পদদলিত হয়ে আহত হন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান