১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:০৪ এএম BDST banglanew24
15 Jul 2012   03:59:26 PM   Sunday BdST
E-mail this

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম।

এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮ দশমিক ৩৪ শতাংশ দাম বেড়েছে। এছাড়া ৭ দশমিক ১৪ শতাংশ দাম বেড়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, এদিন প্রগতি লাইফ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৩৮ দশমিক ৯ টাকায় এবং সর্বনিম্ন ১৩৮ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ১২৮ দশমিক ২ টাকা।

রোববার এ কোম্পানির দাম প্রায় সাড়ে ১০ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৩৮ টাকায়। যা গত কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৩৪ শতাংশ বেশি।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দিয়েছে।

ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, ২০০৬ সালে ‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

এদিন এ কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ১২০ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মুলধন ২৫ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৯ কোটি ৪০ লাখ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির মোট ৯৪ লাখ ৮ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩০ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

রোববার গত কার্যদিবসের তুলনায় ডিএসই’র বাড়ার বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮ দশমিক ৩৪ শতাংশ, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ১৪ শতাংশ, ওসমানিয়া গ্লাস ৫ দশমিক ৪৪ শতাংশ, বিএটিবিসি ২ দশমিক ৯৩ শতাংশ, অষ্টম আইসিবি ২ দশমিক ১৬ শতাংশ, এআইবি ফার্স্ট ১ দশমিক ৭২ শতাংশ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স ১ দশমিক ৩৮ শতাংশ, আইবিবিএল বন্ড ০ দশমিক ৬৮ শতাংশ, কহিনুর কেমিকেল ০ দশমিক ৫৫ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংক ০ দশমিক ৪৪ শতাংশ।

রোববার লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- শাহজালাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, জুট স্পিনিং, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসিআই ফর্মুলেশন, আইবিবিএল বন্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি এবং ইবিএল ফার্স্ট।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান