৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
16 Jul 2012   05:30:44 PM   Monday BdST
E-mail this

ইন্ডিয়ান্স ট্যালেন্ট হান্টের বিচারক সানি লিওন


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইন্ডিয়ান্স ট্যালেন্ট হান্টের বিচারক সানি লিওন

ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওন বলিউডে নিজের অবস্থান দৃঢ় করে তুলছেন। আগামী ২৭ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘জিসম-২’ ছবিতে অভিনয় করছেন সানি। ছবিটির প্রমো ঝড় তুলেছে পুরো ভারতে। ছবির প্রধান আকর্ষণ সানি লিওনকে এবার সেলিব্রিটি বিচারক হিসেবে দেখা যাবে একটি রিয়েলিটি শোতে।

‘ইন্ডিয়ান্স গট ট্যালেন্ট হান্ট অন টিভি’ নামের একটি রিয়েলিটি শোতে বিচারক হচ্ছেন সানি লিওন। অনুষ্ঠানের অন্য দুই বিচার হিসেবে থাকছেন রিতেশ দেশমুখ ও কিরণ খের। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মানিশ পল ও সাইরাস সাহুকার।
 
ট্যালেন্ট হান্ট ভিত্তিক এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে রিতেশ দেশমুখ ও কিরণ খের পাশাপাশি বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এতে অংশ নিতে অপারগতা জানানোয় আয়োজকরা সানি লিওনকে এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সেলিব্রিটি বিচারক হিসেবে যুক্ত করেন।

ভারতে পর্নো-তারকা সানি লিওনের পথচলা শুরু হয়েছিল ‘বিগ বস’ নামের একটি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মাধ্যমে।

বাংলাদেশ সময় ১৫৩০, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান