১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০৫ এএম BDST banglanew24
20 Aug 2012   04:16:52 PM   Monday BdST
E-mail this

জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

ওহিও: সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর রজার ফেদেরার। এর মাধ্যমে এই মৌসুমে ছয়টি টাইটেল সাফল্যের শোকেসে তুললেন সুইস তারকা। ফাইনালে তিনি হারান সাবেক বিশ্বসেরা নোভাক জকোভিচকে।

ইউএস ওপেন শুরুর আগে দুর্দান্ত ফর্মে থাকার ইঙ্গিত দিলেন ফেদেরার। সঙ্গে প্রায় ৯০০ পয়েন্টে এগিয়ে থেকে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় খেলতে নামবেন তিনি।

৩১ বছর বয়সী ফেদেরারের বিপক্ষে পাত্তাই পাননি জকোভিচ। প্রথম সেটে সার্বিয়ান তারকাকে উড়িয়ে দেন ফেদেরার। জেতেন ৬-০ গেমে। তবে দ্বিতীয় ও শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষপর্যন্ত জেতেন ফেদেরারই। এই সেটে ৭-৬ (৯/৭) গেমে জকোভিচকে হারিয়ে প্রতিযোগিতার পঞ্চম শিরোপা ঘরে তুলেন তিনি।

জকোভিচের সঙ্গে ২৮বারের সাক্ষাতে ১৬বার জয় পেয়েছেন ফেদেরার। এ জয়ের মাধ্যমে ইউএস ওপেনে ফেভারিট হিসেবে কোর্টে নামবেন সুইস তারকা। দুর্দান্ত ফর্মে থাকা ফেদেরারের ভাষ্য, ‘সপ্তম উইম্বলডন শিরোপা ও লন্ডন অলিম্পিকে রৌপ্য জয় সব মিলে এই গ্রীষ্মটা দারণ কেটেছে আমার। তাই ইউএস ওপেন নিয়ে ইতিবাচক চিন্তা-ভাবনা করছি।’ ক্যারিয়ারে প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিততে কোর্টের লড়াইয়ে নামবেন ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান