৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:১৯ পিএম BDST banglanew24
10 Jul 2012   02:45:17 PM   Tuesday BdST
E-mail this

হেমন্ত মুখোপাধ্যায় জন্মদিনের অনুষ্ঠান চট্টগ্রামে


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হেমন্ত মুখোপাধ্যায় জন্মদিনের অনুষ্ঠান চট্টগ্রামে

হেমন্ত মুখোপাধ্যায়, বাংলাগানের এক কালজয়ী সুরস্রষ্টা । অবিস্মরণীয় সুরের আগুন যিনি ছড়িয়ে  দিয়েছিলেন সমগ্র বাংলায়, বাংলার সীমানা ছাড়িয়ে সমগ্র উপমহাদেশে। এই কিংবদন্তী শিল্পীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ১০ জুলাই বুধবার চিটাগাং কালচারাল একাডেমী আয়োজন করেছে হেমন্তের গান নিয়ে সঙ্গীত সন্ধ্যা ‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে’।

বন্দরনগরী চট্টগ্রামে অমর কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ৯৩ তম জন্মদিন উদযাপন করছে চিটাগাং কালচারাল একাডেমী। শিল্পীর স্মরণে তার গাওয়া গান নিয়ে অয়োজিত ‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে গান গাইবেন শিল্পী শাহরিয়ার খালেদ।

১০ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম তালুকদার।

অনুষ্ঠানে শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময় ১৪১০, জুলাই ৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান