৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৩৪ এএম BDST banglanew24
20 Aug 2012   03:06:22 PM   Monday BdST
E-mail this

বার্সার গোলউৎসব, রিয়ালের ড্র


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বার্সার গোলউৎসব, রিয়ালের ড্র

মাদ্রিদ: লা লিগার নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে তিতো ভিলানোভার শিষ্যরা ৫-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। কিন্তু উল্টো দৃশ্য ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিবিরে। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র ভ্যালেন্সিয়ার সঙ্গে।

ন্যু কাম্পে দুরন্ত বার্সার বিপক্ষে দাঁড়াতেই পারেনি রিয়াল সোসিয়েদাদ। খেলার চার মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জাভির ঠেলে দেওয়া বলে গোল করেন কাতালান অধিনায়ক কার্লেস পুয়োল। গোল হজমের পাঁচ মিনিট পরই সমতায় ফেরে সফরকারীরা। নিশানাভেদ করেন কাস্তো।

সোসিয়েদাদ দ্রুত সমতায় ফিরলেও বলের নিয়ন্ত্রণ ছিলো বার্সার কাছে। তবে অধিকাংশ সময় বলের দখল রাখা বার্সার সঙ্গে শেষপর্যন্ত পেরেনি উঠেনি তারা। আর আর্জেন্টনাইন অধিনায়ক মেসিও সফরকারীদের খেলায় ফেরার সুযোগ দেননি। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৫ বছর বয়সী মেসি। পাঁচ মিনিট পর আবারও প্রতিপক্ষের জালে বল পাঠান তিনবার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা এই ফুটবলার।

বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল করে বার্সা। তেল্লোর পাস থেকে গোল করেন পেদ্রো। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সার আক্রমণে তছনছ হয় সোসিয়েদাদ। রেফারির শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে সফরকারীদের জালে শেষ বারের মতো বল পাঠান চোট কাটিয়ে দলে ফেরা ডেভিড ভিয়া।

চিরপ্রতিদ্বন্দ্বীরা গোলউৎসব করলেও পয়েন্ট ভাগভাগি করেছে হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। যদিও খেলার শুরুতে এগিয়ে যায় রিয়াল। ১০ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান হিগুয়েন। গোল শোধে মরিয়া সফরকারীরা সমতায় ফেরে ৪১ মিনিটে। লক্ষ্যভেদ করেন জোনাস। আর দ্বিতীয়ার্ধে শত চেষ্টা করেও ভ্যালেন্সিয়ার রক্ষণদুর্গে চিড় ধরাতে পারেনি রিয়াল। তাই ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান