৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৩৬ পিএম BDST banglanew24
13 Feb 2013   07:51:09 PM   Wednesday BdST
E-mail this

‘রাহুল গান্ধী রাজ্যে এসে কাঁচা প্রতারণা করেছেন’


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘রাহুল গান্ধী রাজ্যে এসে কাঁচা প্রতারণা করেছেন’

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার বিধানসভা ভোটের প্রচারে এসে রাহুল গান্ধী রাজ্যের বামফ্রন্ট সরকারের সমালোচনা করেছিলেন।

এ সমালোচনার জবাবে সিপিএম দাবি করেছে, রাজ্যে এসে ‘কাঁচা প্রতারণা’ করেছেন রাহুল গান্ধী। রাজ্যের মানুষ তাতে বিভ্রান্ত হবে না।

সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, ত্রিপুরায় সপ্তম বামফ্রন্ট সরকারই গঠিত হবে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার এবং পরিবর্তনের স্লোগানে প্রভাবিত হবে না মানুষ। বরং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে রায় দিয়ে এ রাজ্যের মানুষই সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এবারও বামফ্রন্ট আরও বেশি ভোট ও আসন পেয়ে ক্ষমতায় আসছে। বিধানসভা নির্বাচনের জন্য সরব প্রচার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি রাজ্যের প্রতিটি মানুষ ও নির্বাচক মন্ডলীকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর ত্রিপুরার বামপন্থীদের প্রতি করা সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। বামফ্রন্ট সরকার দুর্নীতিতে নিমজ্জিত, রাহুলের এই অভিযোগ খণ্ডন করে বিজনবাবুর পাল্টা প্রশ্ন, ‘‘যদি রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়ে নয় ছয় করত, তা হলে কিসের ভিত্তিতে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ২৭টি পুরস্কার দিয়েছে? রাজ্যের উন্নয়নের টাকা আটকে রাখছে না কেন কেন্দ্র, যদি এখানে দুর্নীতি হয়?”

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
তন্ময়/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান