৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৫৩ পিএম BDST banglanew24
29 Jun 2012   09:57:26 PM   Friday BdST
E-mail this

‘অর্থডক্স চার্চের সঙ্গে জড়িয়ে আছে রাশিয়ার অস্তিত্ব’


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘অর্থডক্স চার্চের সঙ্গে জড়িয়ে আছে রাশিয়ার অস্তিত্ব’

ঢাকা: ‘অর্থডক্স খ্রিস্টীয় চার্চ ছাড়া রাশিয়া চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আর তাই বরাবরই এটি শত্রুর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

মস্কো ক্যাথেড্রালে বৃহস্পতিবার ধর্মীয় ভাষণ দানের সময় এমন মন্তব্য করেন অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল।

তার মতে, ‘চার্চই রাশিয়ার ঐক্যকে সমুন্নত রেখেছে। চার্চের অস্তিত্বে আঘাত আসলে আমাদের জন্মভূমিও অচিরেই ধ্বংস হয়ে যাবে।’

গত মার্চে অনুষ্ঠিত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার উদার ভাবধারার সংবাদমাধ্যম এবং শহুরে শিক্ষিত সমাজ চার্চের যে সমালোচনা করেছে তার প্রতি ইঙ্গিত করেই কিরিল এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মূলত রাশিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কিরিলের প্রকাশ্য সমর্থনের মধ্য দিয়েই এই মেরুকরণ শুরু হয়। তার উপর, ‘যাজক কিরিল মস্কোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক এবং তিনি অত্যন্ত দামি ঘড়ি পরিধান করেন’- এমন গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

কিরিল বলেন, রাশিয়ার অর্থডক্স চার্চ সব সময়ই বহিরাগত আক্রমণকারীদের প্রধান লক্ষবস্তু। এ প্রসঙ্গে তিনি অষ্টাদশ শতাব্দীতে নেপোলিয়ানের ‍রাশিয়া অভিযান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের রাশিয়া আক্রমণের উদাহরণ দেন। তবে তিনি চার্চের প্রতি সাম্প্রতিক আক্রমণকেই সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এমনকি বলশেভিকদেরও সময়েও এত কঠিন পরিস্থিতিতে পড়েনি রুশ অর্থডক্স চার্চ।

উল্লেখ্য, বর্তমানে রাশিয়ার ৪২ শতাংশ জনগণ অর্থডক্স চার্চের অনুসারী বলে জানা যায়।ধারণা করা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে রুশ অর্থডক্স চার্চের বিতর্কিত ভূমিকা এবং সাম্প্রতিক কেলেঙ্কারির কারণে সামনের দিনগুলোতে রুশ জনগণের কাছে এর গ্রহণযোগ্যতা আরও কমতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান