ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে এলেও উৎসবের আমেজ তৈরি হয়নি বিএনপির গুলশান কার্যালয়ে। ১০দিন বিদেশ সফর শেষে মঙ্গবার রাত সাড়ে ৮টায় কার্যালয়ে আসেন তিনি। বিগত সময়ে খালেদা জিয়া বিদেশ সফর শেষে দলীয় কার্যালয়ে আসলে উৎসবের আমেজ তৈরি হতো।
রাত সাড়ে ১১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অবস্থান করে বাসায় চলে যান খালেদা জিয়া। এসময় অল্প সংখ্যাক নেতাকর্মীকে দেখা যায় দলীয় কার্যালয়ে।
সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আর এ গনি, ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
বিকেলে খালেদা জিয়ার বিদেশ সফর প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন করেন ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী। সে সময়েও নেতাকর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১২
এমএম/ইএস.সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর