৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৪৩ পিএম BDST banglanew24
25 Jun 2012   02:38:27 PM   Monday BdST
E-mail this

বিএনপি দশ সিট পেলে তত্ত্বাবধায়কে সমস্যা কোথায়: গয়েশ্বর


সাজেদা সুইটি, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপি দশ সিট পেলে তত্ত্বাবধায়কে সমস্যা কোথায়: গয়েশ্বর

জিয়ার মাজার (আগারগাঁও) থেকে: ‘বিএনপি দশ সিট (আসন) পেলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে সমস্যা কোথায়’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বেলা ১১টায় সদ্য কারামুক্ত আশুলিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সঙ্গে আগারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ চ্যালেঞ্জ জানান।

তার এ চ্যালেঞ্জ মূলত আগামী নির্বাচনে বিএনপি দশটি সিট পাবে কি না মর্মে প্রধানমন্ত্রীর প্রকাশ করা সংশয়ের জবাব।

কার্যত ‘নির্বাচন হলে আওয়ামী লীগ দশ সিটও পাবে না’ সম্প্রতি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। এ বক্তব্যের জের ধরে ‘নির্বাচন হলে এর উল্টোটা হয় কি না অর্থাৎ বিএনপিই দশ সিট পায় কি না’ বলে সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।’

এরই ধারাবাহিকতায় সোমবার জিয়ার মাজারে দাঁড়িয়ে বাগ্মী গয়েশ্বর বলেন,  ‘দশ সিট যদি বিএনপি পেয়ে থাকে তাহলে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে সমস্যা কোথায়?’

‘আওয়ামী লীগ আমলের উৎপাদিত বিদ্যুৎ বিএনপি ব্যবহার করে গেছে’ মর্মে দেওয়া সরকার পক্ষের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। দেশ বিদেশে মিডিয়া দেখলেই তিনি মিথ্যাচার শুরু করেন।’

গয়েশ্বর প্রশ্ন তোলেন, ‘লাখ লাখ টাকা দিয়ে কুইট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেও  জনগণ বিদ্যুৎ পায় না। বিদ্যুতের অভাবে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে বলেন যে বিদ্যুৎ উৎপাদন করছেন?’

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও ঢাকা জেলা বিএনপি সভাপতি এমএ মান্নানসহ আশুলিয়া বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়ার মাজারে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান