১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৫৩ পিএম BDST banglanew24
04 Feb 2013   08:16:35 PM   Monday BdST
E-mail this

অনুবাদ বই দুষ্প্রাপ্য!


এম জে ফেরদৌস, তানিম কবির
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনুবাদ বই দুষ্প্রাপ্য!

বইমেলা থেকে: জ্ঞানশাস্ত্রের যে কোনো বিষয়কে নিজ ভাষায় আয়ত্ত্ব করতে, সেই শাস্ত্র চর্চা ও সেক্ষেত্রে নিজেদের জাতিগত উৎকর্ষতা প্রদর্শনে জ্ঞানশাস্ত্রগুলোর ইতিহাস, চিন্তা ও হাল আমলের আবিষ্কার নিজ ভাষায় অনুবাদের বিকল্প নেই। কিন্তু অমর একুশে গ্রন্থমেলায় অনুসন্ধান করে জানা গেল, অনুবাদ গ্রন্থই সবচেয়ে দুষ্প্রাপ্য।

বেশির ভাগ প্রকাশনীরই অনুবাদের কোনো বই নেই। প্রকাশকেরা আগ্রহী নয় অনুবাদ প্রকাশ করতে।

অনুবাদ বই প্রকাশে আগ্রহহীনতার কারণ জানতে চাইলে তারা জানান, আমাদের দেশে ভালো মানের অনুবাদক যথেষ্ট কম রয়েছেন। আর যারা আছেন, তারা মৌলিক বই রচনাতেই বেশি আগ্রহী।

অপরদিকে, অনুবাদকেরা অভিযোগ করেন, অনুবাদ করে যে সামান্য পরিমাণে পারিশ্রমিক পাওয়া যায়, তাতে অনুবাদের কাজটিকে পেশা হিসেবে গ্রহণ করার মতো পরিস্থিতি হয়নি বাংলাদেশে।   

এদিকে, এ বছর বইমেলাকে কেন্দ্র করে নতুন কোনো অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে কিনা জানতে চাইলে বেশির ভাগ বিক্রেতার কাছ থেকেই নেতিবাচক উত্তর পাওয়া গেছে।

কোনো কোনো প্রকাশনীর বিক্রেতা জানান, একটি বা দুটি অনুবাদ বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বইমেলা প্রাঙ্গণের প্রায় সবগুলো স্টল পরিদর্শন করে একই রকম চিত্রই ধরা পড়েছে সোমবার।  

অনুবাদ গ্রন্থের খোঁজ জানতে চাইলে কোনো কোনো প্রকাশনীর বিক্রেতারা চিরায়ত ও জনপ্রিয় কয়েকটি অনুবাদ বইয়ের সংস্ক্ররণ দেখিয়ে নিজেদের বলে দাবি করেন।

এই বইগুলির বেশির ভাগ সোভিয়েত রাশিয়া, চীন বা ভারতীয় প্রকাশনী কর্তৃক অনূদিত ও অনুবাদ করা। নতুন কোনো বইয়ের অনুবাদ অধিকাংশ প্রকাশনীর স্টলে নেই বললেই চলে।
 
এ বছর বইমেলার চতুর্থ দিনে বাংলানিউজের সংবাদকর্মীদের অনুসন্ধানে যে সব নতুন বইয়ের খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সংহতি প্রকাশন থেকে শওকত হোসেনের অনুবাদে বইমেলায় আসছে ‘দ্য ক্রুসেড দ্য ফ্লেইম অব ইসলাম’, আলীফ হোসেনের অনুবাদে সিগমুন্ড ফ্রয়েডের ‘একটি দৃষ্টিভ্রমের ভবিষ্যত’। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে মেহের কবীরের অনুবাদে গিওর্গি কারাস লাভোভ-এর উপন্যাস ‘ট্যাঙ্গো’।

পাঠক সমাবেশ থেকে মাশরুর আরেফিনের অনুবাদে ‘কাফকার গল্পসমগ্র’। গদ্যপদ্য থেকে ডেভিড অ্যাডমস-এর ‘দ্য মিথস অব গ্রিস অ্যান্ড রোম’ অনুবাদ করেছেন হাসান খুরশীদ রুমী।

সংবেদ প্রকাশনী থেকে প্রকাশিত হিব্রু ভাষার কবি ইয়েহুদা আমিহাই-এর নির্বাচিত কবিতা অনুবাদ করেছেন কুমার চক্রবর্তী এবং ফজলুল আলমের অনূদিত গ্রন্থ ‘এ কালের তিন দিকপাল- নীৎশে, চমস্কি ও ফুকো’।

এছাড়া আগামী প্রকাশনী থেকে অরুন্ধতী রায়ের ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বইটির অনুবাদ ও সম্পাদনা করেছেন সুস্মিতা চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান