ঢাকা: চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির শেয়ার।
চলতি সপ্তাহে এ কোম্পানির ২৭ লাখ ৯১ হাজার ৪০০ ভলিউম শেয়ার বিক্রি হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
গত মঙ্গলবার মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানির অনুমোদিত মুলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৬৩ কোটি ১০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির ৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ২৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।
গত সপ্তাহে ডিএসই’র টার্নওভারের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল মেঘনা পেট্রোলিয়াম। এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৬২ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ০৯ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৭ দশমিক ৮৩ শতাংশ বেশি।
বাংলাদেশ সাবমেরিন কেবল ৫৬ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকা। যা মোট লেনদেনের ৫ দশমিক ৫০ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশ বেশি।
ইউনিক হোটেল ৫৩ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার টাকা। যা মোট লেনদেনের ৫ দশমিক ২৪ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ১৭ দশমিক ৬৮ শতাংশ বেশি।
যমুনা অয়েল ৫২ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকা। যা মোট লেনদেনের ৫ দশমিক ১৭ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ বেশি।
স্কয়ার ফার্মা ৪০ কোটি ৯৬ লাখ ১ হাজার টাকা। যা মোট লেনদেনের ৪ দশমিক ০২ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ০ দশমিক ৭৭ শতাংশ বেশি।
তিতাস গ্যাস ৩৭ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৮ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৩ দশমিক ০৭ শতাংশ বেশি।
সামিট পাওয়ার ৩৫ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ৪৮ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ১৪ দশমিক ৩১ শতাংশ বেশি।
আরএন স্পিনিং ৩৩ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ২৭ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৪ দশমিক ৩৮ শতাংশ কম।
কেয়া কসমেটিকস ৩০ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকা। যা মোট লেনদেনের ৩ দশমিক ০৩ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ৩ দশমিক ৫৬ শতাংশ কম।
গ্রামীণ ফোন ২৬ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকা। যা মোট লেনদেনের ২ দশমিক ৬০ শতাংশ এবং গত সপ্তাহের লেনেদেনের চেয়ে ০ দশমিক ৩৭ শতাংশ বেশি।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর