কলকাতা: উপেন্দ্রকিশোর, সুকুমারের পাশেই এবার সত্যজিত রায় ৷শুক্রবার কলকাতার ১০০ এ গড়পার রোডের বাড়িতে দাদা উপেন্দ্রকিশোর, বাবা সুকুমার রায়ের মূর্তির পাশেই উদ্বোধন করা হয়েছে সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির৷
১০০-এ গড়পার রোডে ১৯১৪-তে বাড়িটি তৈরি করেন উপেন্দ্রকিশোর রায় ৷ এখানেই থাকতেন সুকুমার রায় ৷ ১৯২১-এর ২ মে সত্যজিৎ রায়ের জন্ম এই বাড়িতেই ৷ সুকুমার রায়ের শেষ জীবনও কেটেছে এখানেই৷
স্মৃতি বিজড়িত এই বাড়িতেই সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তির উন্মোচন হল শুক্রবার ৷ উদ্বোধন করলেন সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়৷
রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷মূর্তি উন্মোচনের পাশাপাশি আয়োজিত হয় একটি প্রদর্শনীও৷
উপেন্দ্রকিশোর থেকে সত্যজিৎ, রায় পরিবারের তিন প্রজন্মের লেখা, ছবি, তাদের লেখার সংকলন, ব্যবহৃত সামগ্রী, সন্দেশ এর পৃষ্ঠাসজ্জা, লেখার খসড়া, সবকিছুই ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে৷
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
swin@banglanews24.com