বাগেরহাট: বাগেরহাট শহরের দশানীস্থ জেলা জামায়াতের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় বোমাটি বিস্ফোরিত হলে কার্যালয়ের সাইন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়।
তবে, ঘটনার সময় জামায়াত কার্যালয় বন্দ থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার বিকেল ৫টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রোববার বিকেলে ৩টি মোটরসাইকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে জেলা জামায়েতের কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
বোমা বিস্ফোরণে কার্যালয়ের সাইনবোর্ডের ক্ষতি হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর