লন্ডন: শ্যুটিংয়ের পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে স্বর্ণ পদক জিতেছেন ইতালির নিকোলো ক্যাম্পরিয়ানি। ১২৭৮.৫ স্কোর করেছেন তিনি।
দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ার জংহুয়ান কিম। তার স্কোর ১২৭২.৫। তৃতীয় হয়েছেন ম্যাথু ইমন্স। ১২৭১.৩ স্কোর করেছেন তিনি।
পুরুষদের ট্র্যাপ ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ক্রোয়েশিয়ার গিয়োভান্নি সারনোগোরাস। রৌপ্য পেয়েছেন ইতালির মাসিমো ফ্যাব্রিসি। ব্রোঞ্জ পদক জিতেছেন কুয়েতের ফেহেইদ আলদেহানি।
বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর