৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:৪৯ এএম BDST banglanew24
09 Jun 2012   09:56:42 PM   Saturday BdST
E-mail this

সিলেটে সংবাদ সম্মেলনে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেটে সংবাদ সম্মেলনে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ

সিলেট : সিলেটে ইলিয়াস আলীর সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত সংগঠন ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’।

শনিবার সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর মুক্তি আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে আবাল-বৃদ্ধ-বণিতা, ছাত্র-শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গঠন করা হলো ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিকল্পিত উপায়ে তাদের ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এম ইলিয়াস আলীকে অপহরণ করেছে। সরকারকে তীব্র আন্দোলনের মুখে অবিলম্বে ইলিয়াস আলীকে মুক্তি দিতে বাধ্য করা হবে।

তারা বলেন, ইলিয়াস আলীকে অপহরণের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের তিল তিল করে বেড়ে উঠা গণতন্ত্রের বুকে কলঙ্কের কালিমা লেপে দিয়েছে। ইলিয়াস আলীর বৃদ্ধা মাতা, তার স্ত্রী ও অবুঝ সন্তানেরা রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে এক অসহনীয় দুঃসহ মানবেতর জীবনযাপন করছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

নগরীর জিন্দাবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।

নগরীর জিন্দাবাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহানগর বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট নোমান মাহমুদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট আশিক উদ্দিন, সোনা মিয়া মেম্বার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট এটিএম ফয়েজ, বিএনপি নেতা কর্ণেল আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সারোয়ার আহমদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সংগ্রাম পরিষদের  যুগ্ম আহ্বায়ক  শহিদ আহমদ চেয়ারম্যান।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, জুন ০৯ ২০১২
এসএ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান