৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:১৭ পিএম BDST banglanew24
07 Aug 2012   02:04:31 PM   Tuesday BdST
E-mail this

ইবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, কার্যক্রম বন্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, কার্যক্রম বন্ধ

ঝিনাইদহ: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন গ্রুপ ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গাফফার খসরু গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এদিকে, পূর্ব বিরোধের জের ধরে এদিন দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটছে। দু’গ্রুপের গোলাগুলি ও ইট-পাটকেল ছোড়াছুড়িতে পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।  

বিশ্ববিদ্যালয় এলাকার কাছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া, চড়িয়ারবিল, মদনডাঙ্গা ও বড়দা এলাকায় দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়।  

এ ঘটনার পর থেকে ওই সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

দুপুর পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

অপরদিকে, সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা গাফফার খসরু গ্রুপের ও “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” ইবি শাখার আহ্বায়ক হাফিজকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর জের ধরে মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের গাড়ির চাবি কেড়ে নেন গাফ্ফার খসরু গ্রুপ। এজন্য শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে যেতে না পারায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান