১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:২০ পিএম BDST banglanew24
04 Jun 2012   12:48:24 PM   Monday BdST
E-mail this

মনিরামপুরে গাড়িবহরে হামলা: এএসপির অপসারণ চাইলেন হুইপ


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মনিরামপুরে গাড়িবহরে হামলা: এএসপির অপসারণ চাইলেন হুইপ

যশোর: যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়ায় গাড়িবহরে হামলার ঘটনায় এএসপি আবুল কালাম আজাদকে দায়ী করে তার অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন হুইপ অধ্যক্ষ শেখ আ. ওহাব।

একইসঙ্গে এ হামলার জন্য টিআরএম বিরোধী ঘের মালিক ও রাজনৈতিক সুবিধাভোগীদের দায়ী করেন তিনি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে যশোর সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে হুইপ বলেন, আমি যখন কপালিয়া স্লুইসগেট এলাকায় পৌঁছাই, তখন সেখানে ৪০/৫০ জন লোক লাঠিসোটা নিয়ে অবস্থান করছিলেন। আর তাদের সামনে ছিল ৬০/৭০ জন পুলিশ সদস্য।  

এ পুলিশের নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ। ঘটনাস্থলে পৌঁছে হুইপ এএসপিকে বলি, লাঠি নিয়ে উপস্থিত লোকজন যদি টিআরএম নিয়ে কথা বলতে চান, তাহলে ৫/৭ জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে আসুন। এরপর কোনো কারণ ছাড়াই এএসপি পুলিশ সদস্যদের সরে যেতে বলেন। পুলিশ সরে গেলে ওই লোকজন লাঠি নিয়ে প্রথমে পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ওপর হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়।

এরপর তারা আমার ওপর হামলা করতে এগিয়ে আসলে আমার গুটিকয়েক সফর সঙ্গী মানববর্ম তৈরি করে আমাকে সরিয়ে নেন।

হুইপ দাবি করেন, পুরো ঘটনার সময় এএসপি আবুল কালামের নেতৃত্বে পুলিশ বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।  

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক এএম আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশ,  প্রণব ধর, খয়রাত হোসেন, মুজিবুদ্দৌলা কনক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান