৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:০৯ এএম BDST banglanew24
22 Sep 2012   12:29:08 AM   Saturday BdST
E-mail this

সিলেটে তিন ‘খুনি’ আটক


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে তিন পেশাদার ‘খুনি’কে আটক করেছে র‌্যাব। তারা টাকার বিনিময়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটাতো বলে জানা গেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ভিডিওচিত্র ও ছবি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

শুক্রবার নগরীর শাহজালাল দরগাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৯-এর একটি দল। আটক তিনজন হলেন অমল, সুমন ও ফরহাদ। এদের মধ্যে ফরহাদ সিলেট কোর্টের দালালচক্রের সদস্য হিসেবেও কাজ করতো।

র‌্যাব-৯-এর একটি সূত্র বাংলনিউজকে তিনজন পেশাদার খুনি আটকের বিষয়টি নিশ্চিত করে। শনিবার র‌্যাব এ নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।

র‌্যাবের ওই সূত্র আরো জানায়, বিভিন্ন অংকের টাকার বিনিময়ে এরা একাধিক কিলিং মিশনে যৌথভাবে অংশ নিতো। এদের সর্বশেষ শিকার নগরীর মাছুদিঘিরপারের তাদের আরেক সহযোগী।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর সকাল ৮টায় নগরীর মাছুদিঘিরপাড় এলাকার জামাল মিয়ার কলোনির একতলা টিনের বাসা থেকে ফরহাদ আহমদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই লাশের সূত্র ধরে র‌্যাব পেশাদার তিন খুনিকে আটক করে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান