৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:১৫ এএম BDST banglanew24
20 Jun 2012   09:17:45 PM   Wednesday BdST
E-mail this

গাড়ি পোড়ানো: জামায়াত সাংসদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে ওয়াসার মোড়ে গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলায় নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ২৩ আসামির বিরুদ্ধে আগামী ২৬ জুন অভিযোগ গঠনের শুনানি হবে।

বুধবার ওই মামলার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর অভিযোগ গঠনের শুনানির এ সময় নির্ধারণ করেন। এসময় হাজতে থাকা সাংসদসহ আসামিরা আদালতে হাজির ছিলেন।

চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখার কোতয়ালী থানার এসআই প্রণব কান্তি দাশ বাংলানিউজকে জানান, বুধবার সাংসদ আ ন ম শামসুল ইসলামকে আদালতে হাজির করা হলেও তার জামিনের আবেদন করা হয়নি। আদালত ২৬ জুন অভিযোগ গঠনের শুনানির সময় নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, গত ১৩ মে বিকেলে নগরীর নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, জোটের নেতাকর্মীসহ কমপক্ষে ১শ’ জন আহত হন।

এ ঘটনায় বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতা, সাংসদসহ পৃথকভাবে মোট দু’হাজার ১শ’ জনকে আসামি করে নগরীর কোতয়ালী থানায় চারটি ও খুলশী থানায় দু’টিসহ মোট ৬টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া তিনটি মামলায় গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এর মধ্যে ওয়াসা মোড়ে একটি গাড়িতে আগুন দেওয়ার মামলায় নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- মো. মাঈন উদ্দিন ৯২৭), মো.আইয়ূব (২২), আব্দুল কাদের (৩১), জসিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (১৫), আব্দুস শুক্কুর (২৪), মুসলিম উদ্দিন (১৫), এরশাদুল ইসলাম (২৫), আ ন ম শামসুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (৪৫), আ ন ম হারুন (২৭), জাহিদ মাহমুদ (৩৫), মো.ইসমাইল (৩৫), মাসরুর হোসাইন (৩৩), মওলানা মাঈনউদ্দিন রুহী (৪৭), মো. সোয়েব (৩২), ফয়সাল মো.ইউনূস (৩৮), আব্দুল মান্নান (৩৫), নাসির উদ্দিন (২৭), আবদুল মাবুদ (২৭), ইকবাল হোসেন (২৫), মো.শাহআলম (২২) ও ফজলে কবির (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে তিনজন পলাতক আছে। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় গত ২৯ মে আদালতে হাজিরের পর জামায়াত সাংসদ আ ন ম শামসুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময় : ২১১২ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান