৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:০৮ এএম BDST banglanew24
19 Apr 2012   04:24:09 PM   Thursday BdST
E-mail this

শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় হতে জামাল শরীফ হিরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পালং উত্তর বাজারের কাছে আসলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে উত্তর বাজার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা যুবদলের আহ্বায়ক আব্দুল জাব্বার খান, ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ, স্বেচ্ছা-সেবক দলের আহ্বায়ক রুহুল আমিন মুন্সি প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি জামাল শরীফ হিরু বলেন, ‘ইলিয়াস আলীর দায় সরকারকেই বহন করতে হবে। তাই অনতিবিলম্বে তার সন্ধান করতে বলেছে সরকারকে। এছাড়া সব নেতা কর্মীদেরকে আগামী রোববার সকাল সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানান।   

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

প্রতিবেদন: শহিদুজ্জামান খান
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান