ঢাকা : জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ বলেছেন, তার ও তার স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে দায়ের করা মামলাটি একটি ফৌজদারি মামলা ও পারিবারিক বিষয়; একে তিনি প্রচার মাধ্যমে টেনে আনতে চান না।
১৯ মার্চ রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তৌকির আহমেদ এ কথা জানান।
এতে তৌকির আহমেদ বলেন, `আজ ১৯ মার্চ ২০১২ ঢাকা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আমার ও আমার স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে আমার মেজ বোন তানজিন হায়দার একটি ফৌজদারি মামলা করেছেন। এই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের পুরো পরিবারকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে। পারিবারিক বিষয়কে প্রচারমাধ্যমে টেনে আনাকে আমরা মোটেই সমর্থন করি না।
সুতরাং এই মিথ্যা অসত্য ও মানহানিকর মামলাটির পরিপ্রেক্ষিতে আমরা প্রচার মাধ্যমে নয়, আইনগতভাবে মোকাবেলা করব।
বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
সম্পাদন: মাহমুদ মেনন, হেড অব নিউজ;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর