৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:১০ এএম BDST banglanew24
29 Aug 2012   07:06:02 PM   Wednesday BdST
E-mail this

পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের

রাজনীতি, ধর্ম ও ব্যক্তি জীবনের নানা সংকট নিয়ে নির্মিত ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হলো ৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে (৯/১১) টুইন টাওয়ার হামলার ঘটনা নিয়ে তৈরি চলচ্চিত্রটির লাল গালিচা প্রিমিয়ারের মাধ্যমে ইতালির ভেনিস শহরে বুধবার শুরু হলো এ উৎসব। উৎসবের বাইরে প্রদর্শনে জন্য ছবিটি প্রতিযোগিতার বাইরে রাখা রয়েছে। এর জন্য কোনো পুরস্কার বরাদ্দ নেই। পাকিস্তানি বংশোদ্ভূত লেখক মহসিন হামিদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত।

Veniceছবির পরিচালক ভারতীয় বংশোদ্ভূত মিরা নায়ার বলেন, “এটি নির্মিত হয়েছে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ঘটনাকে কেন্দ্র করে। ছবিটির মাধ্যমে আমি চেয়েছি ভারতীয় উপমহাদেশ ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে।”

পৃথিবীর সবচেয়ে পুরনো এ চলচ্চিত্র উৎসবের চলতি আসর তার ৮০ বছর পার করছে। এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের দায়িত্ব নিচ্ছেন পরিচালক আলবের্তো বারবেরা। বিদায় নিচ্ছেন চলচ্চিত্র পরিচালক মার্কো মুয়েলার।

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সংখ্যা বিবেচনায় না নিয়ে ছবির গুণগত মান বজায় রাখা হবে। আয়োজোকরা মনে করেন, প্রগতিশীল, উদ্যমী ছবির পাশাপাশি সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার, রাত্রিকালীন পার্টি ইত্যাদির মাধ্যমে আগামী ১১ দিনের এই চলচ্চিত্র উৎসব আরও জাঁকজমকপূর্ণ হয়ে থাকবে।



বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; রানা রায়হান, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান