৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:০৩ পিএম BDST banglanew24
05 Jul 2012   09:11:29 PM   Thursday BdST
E-mail this

ভারতীয় নাগরিকের লাশ ফেরত নিতে বিএসএফকে চিঠি বিজিবির


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর চর মাজারদিয়ার এলাকায় পদ্মানদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের লাশ ফেরত দেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে এ চিঠি পাঠানো হয়েছে।

বিজিবি-৩৭ ব্যাটালিয়নের রাজশাহী তালাইমারী বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আলী হোসেন বাংলানিউজকে জানান, লাশটি পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে বৃস্পতিবার দুপুরে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএসএফের পক্ষ থেকে চিঠির উত্তর আসলে পতাকা বৈঠকের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কীভাবে তার মৃত্যু হয়েছে প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেপু নামের ওই যুবক ছিলেন মৃগী রোগী। বুধবার সকালে তিনি সীমান্তে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

এ সময় সম্ভবত নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। এছাড়া তার শরীরে কোনো গুলি বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

উদ্ধারের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ইতোমধ্যে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।  

এদিকে, মহানগরীর রাজাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ভারতীয় নাগরিক নেপুর লাশটি বিজিবি’র সদস্যরাই উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য থানার মাধ্যমে হাসপাতালের শবাগারে আনা হয়। বর্তমানে তা সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে রাজশাহী মহানগরীর চর মাজারদিয়ার এলাকায় পদ্মানদী থেকে নেকাইল ওরফে নেপু (২৬) নামে ওই ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের সদস্যরা।

তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার নজরআলা গ্রামের বেলালের ছেলে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘন্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান