 |
লোভ করে ধরাই খেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। লোভ আর কিছু নিয়ে নয়। টাকার লোভে পড়েছিলেন তিনি। ‘দাবাং ২’ হিট হওয়াতে তার লোভটা বেড়ে গিয়েছিল।
পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার নতুন ছবি ‘কিক’-এ সোনাক্ষি সাইন করে অ্যাডভান্স নিয়ে থাকলেও ‘দাবাং ২’-এর অপ্রত্যাশিত সাফল্যের পরে কিছুটা বাড়াতে চেয়েছিলেন তাঁর পারিশ্রমিক। সিনেমায় সই করা অঙ্কের থেকে বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন পরিচালকের কাছে।
পরিচালকের মেজাজ খারাপ হয় সোনাক্ষির এই লোভী আচরণের জন্য। তিনি বাদ দিয়ে দেন সোনাক্ষিকে। তার বদলে পরিচালক দীপিকা পাড়ুকোনকে নিয়ে নেন ছবির জন্য।
পরিচালক নাকি বলেছেন, বেশি টাকা দেওয়াটা তাঁর কাছে প্রবলেম নয়, কারণ দীপিকা সোনাক্ষির দাবি করা টাকার থেকে বেশি-ই চার্জ করে।
প্রথমে পরিচালক ভেবেছিলেন, দাবাং সিক্যুয়েলের সাফল্যের পরে আরও একবার ‘কিক’ ছবিতে সালমান খান-এর বিপরীতে সোনাক্ষিকে রাখলে খুশি হবে দর্শক। কিন্তু শেষ পর্যন্ত আর সাহস পেলেন না তিনি! প্রতিনিয়ত মতি পাল্টাতে থাকা সোনাক্ষিকে নিয়ে হয়তো আরও একবার রিস্ক নিতে চাইলেন না সাজিদ, কে জানে ছবির মাঝ শুটিংয়ের সময় যদি আবারও বেশি টাকা চেয়ে বসতেন সোনাক্ষি!
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
জিআর