ঢাকা: আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি)’র সৌজন্যে সীমিত পরিসরে হলেও বাংলাদেশ থেকে অলিম্পিক গেমসে অংশগ্রহণের সুযোগ পান খেলোয়াড়রা। ওয়াইল্ড কার্ড নিয়ে লন্ডন অলিম্পিকের পাঁচটি খেলায় বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ অংশ নিবেন।
অ্যাথলেটিক্স, আর্চারি, জিমনাস্টিক্স, শ্যুটিং ও সাঁতার থেকে একজন করে খেলোয়াড় অলিম্পিক দর্শন করতে যাবেন ওয়াইল্ড কার্ডের বদান্যতায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ জুলাই ছোট খাটো একটি বহর নিয়ে লন্ডন গেমসের উদ্দেশ্যে যাত্রা করবে।
শ্যুটিংয়ে শারমিন আক্তার রত্না, অ্যাথলেটিক্সের দ্রুততম মানব মোহন খান, আর্চারিতে ইমদাদুল হক মিলন, জিমনাস্টিক্সে সাঈক সিজার এবং সাঁতারে মাহফিজুর রহমান সাগর অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর