৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:০০ পিএম BDST banglanew24
19 Sep 2012   05:19:38 PM   Wednesday BdST
E-mail this

বগুড়ায় সাড়া ফেলেছে আমিরের ইট তৈরির যন্ত্র


টি. এম. মামুন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বগুড়ায় সাড়া ফেলেছে আমিরের ইট তৈরির যন্ত্র

বগুড়া: ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় বগুড়া শহরের কাটনারপাড়া ঠিকাদারপাড়া লেনের ধলু মেকার তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে সাইরেন মেশিন তৈরি করে আলোড়ন সৃষ্টি করেন। ১৯৮৮ সালে তার রেখে যাওয়া রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের দায়িত্ব নেন চতুর্থ ছেলে আমির হোসেন। প্রতিভাবান বাবার ছেলে আমির ২০০৩ সালে পাথর ভাঙ্গা মেশিন তৈরি করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দেন। একই বছর তিনি উদ্ভাবন করেন স্বয়ংক্রিয় ইট তৈরির মেশিন| কম খরচে ইট তৈরি করা যায় বলে ভাটা মালিকদের কাছে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে আমির হোসেনের এই অটোব্রিকস মেশিন।

আমির হোসেনের অটোব্রিকস মেশিনটির বড় বৈশিষ্ট- এটি সহজে স্থানান্তর করা যায় এবং প্রশিক্ষণ ছাড়াই যে কেউ এতে কাজ করতে পারেন। প্রায় ৩৫ ফুট বাই ২২ ফুট সাইজের এই মেশিনটি তৈরি করতে আমিরের খরচ পড়েছে সাড়ে ৩ লাখ টাকা।

আমির হোসেন বাংলানিউজকে জানান, ২০০৩ সালে তিনি এই অটোব্রিকস মেশিন উদ্ভাবন করেন। ইলেকট্রিক ও ডিজেল দুই পদ্ধতিতেB মাত্র ১০ জন শ্রমিক এটি চালাতে পারে। এতে ঘণ্টায় ১২শ ইট তৈরি করা যায়| ৩৫ হর্স পাওয়ারের এই অটোব্রিকস মেশিনটি প্রতিদিন ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ বিল আসবে প্রায় ৩ হাজার টাকা| আর তেলে চালালে ঘণ্টায় প্রয়োজন হবে প্রায় দেড় লিটার ডিজেল।িএকটি ইটভাটা চালানোর জন্য এমন তিনটি মেশিনই যথেষ্ট।

স্বল্প ব্যয়ে ইট উৎপাদনে সক্ষম অটোব্রিকস মেশিনটির আধুনিকায়নের জন্য বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলেন আমির। তবে কোনো ব্যাংকই সেই আবেদনে সাড়া দেয়নি। আমির হোসেনের দাবি, আর্থিক সহায়তা পেলে মাত্র ৩ বছরের মধ্যে অটোব্রিকস মেশিনটির পুরো আধুনিকায়ন সম্ভব। এর ফলে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: শাহেদ হোসেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান