যশোর : যশোরের অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তালতলা ফুটবল একাদশ।
শনিবার বিকেলের ফাইনাল খেলায় তারা ধোপাদী ফুটবল একাদশকে হারিয়ে এ শিরোপা অর্জন করে।
ধোপাদী জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে ধোপাদী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে তালতলা ফুটবল একাদশ ৫-৪ গোলে ধোপাদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নওয়াপাড়া পৌর সভার কাউন্সিলর আব্দুর রউফ মোল্লা। এ সময় সমাজের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গফুর বিশ্বাস, আজাহার মোল্লা, আমিনুর মোল্লা, কপিল মাহমুদ প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন ইব্রাহিম হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর