৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৫৩ এএম BDST banglanew24
18 Sep 2012   04:38:59 PM   Tuesday BdST
E-mail this

প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালার খসড়া জনমত জরিপে


এইচএম মুর্তুজা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালার খসড়া জনমত জরিপে

ঢাকা : কমিশন সভায় অনুমোদন পাওয়ার পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রাইভেট প্লেসমেন্ট সংক্রান্ত খসড়া নীতিমালা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার নীতিমালাটি নিয়ন্ত্রক সংস্থা এসইসির ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

জনমত যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।

এসইসি সূত্র জানায়, নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বিক্রি করে অর্থ উত্তোলন করে থাকে। এক্ষেত্রে কেউ যাতে অনিয়মের আশ্রয় নিতে না পারে সে লক্ষে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেয় এসইসি।

গত ১২ সেপ্টেম্বর এসইসির নিয়মিত কমিশন সভায় ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এ ব্যাপারে জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।

এরই পরিপ্রেক্ষিতে জনমত যাচাইয়ের জন্য নীতিমালাটি এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এবিষয়ে কারো কোনো মতামত থাকলে তা আগামী ১ অক্টোবরের মধ্যে এসইসির চেয়ারম্যান বরাবর পাঠাতে বলা হয়েছে।

খসড়া এ নীতিমালায় কোনো প্রতিষ্ঠানকে প্লেসমেন্ট শেয়ার ছাড়ার জন্য ১০টি শর্ত আরোপ করা হয়েছে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি প্লেসমেন্ট শেয়ার ছাড়তে চায় উক্ত কোম্পানিকে ১০ হাজার টাকা আবেদন ফি হিসেবে জমা দিয়ে প্লেসমেন্ট শেয়ার ছাড়ার জন্য এসইসি বরাবর আবেদন করতে হবে।

এছাড়া নীতিমালায় আরোপিত শর্ত মানলেই কেবল প্রতিষ্ঠান প্লেসমেন্টে শেয়ার বিক্রি করতে পারবে।

প্রসঙ্গত, নীতিমালার দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পূর্বে অতিরিক্ত প্রিমিয়ামসহ প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে। পরবর্তীতে ওইসব কোম্পানি এসইসি’র অনুমোদন না পাওয়ার কারণে বিপাকে পড়েন প্লেসমেন্ট শেয়ারধারীরা।

বাংলাদেশ সময় :  ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২

এইচএমএম/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান