 |
ঢাকা: গান, কবিতা আর আলোচনা-স্মৃতি চারনার মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায়কে শনিবার সন্ধ্যায় স্মরণ করলেন দেশের বিশিষ্টজনেরা। এ অনুষ্ঠানের আয়োজক ভারতীয় হাইকমিশন। এদিন সন্ধ্যায় এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় গুলশান-১-এর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে।
এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেনÑ ঢাকায় ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (তথ্য-সংস্কৃতি) অভিজিৎ চট্টোপাধ্যায়।
অনুষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, আমরা এখানে সাধারণতঃ আনন্দ-উৎসব অনুষ্ঠানে মিলিত হই। কিন্তু আজ আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের ছেড়ে বহু দূরে চলে গিয়েছেন সাম্প্রতিক সময়ের এক মহান কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম প্রিয় কন্ঠশিল্পী ইফফাত আরা দেওয়ানের কণ্ঠে ‘এই কথাটি মনে রেখ তোমাদের এই হাসি খেলায়...’ ও ‘আগুনের পরশমনি ছোয়াও প্রাণে- এই জীবন পূর্ণ করো’ এ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্টজনেররা কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে তাদের কয়েক দশকের স্মৃতি চারণ করেন ।
এতে অংশ নেনÑ বেলাল চৌধুরী, মহাদেব সাহা, ভাষ্কর বন্দোপাধ্যায়, জয়ন্ত চট্টপাধ্যায়, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায়, পরলোকগত প্রবন্ধকার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, পুলিশ কর্মকর্তা ইব্রাহিম ফাতেমী, ড. আনিসুল হক, তাহের ডালিয়া আহমেদ, ইসাত স্বাতী, খোরশেদ বাহার, রবিউল হুসেন, মাজার হোসেন, বাদল ঘোষ প্রমুখ।
আলোচকগণ আমেরিকা, জার্মানি, নয়াদিল্লি, ঢাকা, কলকাতাসহ বিভিন্নস্থানে সুনিলের সঙ্গে তাদের অন্তরঙ্গ মুহূর্তের স্মৃতিচারণ করেন।
সন্ধ্যায় ৭টায় শুরু হওয়্া অনুষ্ঠানটি পিনপতন নীরবতার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয়।
বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
লেখা ও সম্পাদনা : সুকুমার সরকার