৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৪৮ পিএম BDST banglanew24
21 Jul 2012   05:11:53 PM   Saturday BdST
E-mail this

দামেস্কের বিদ্রোহী অবস্থানে সিরীয় বাহিনীর সর্বাত্মক হামলা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দামেস্কের বিদ্রোহী অবস্থানে সিরীয় বাহিনীর সর্বাত্মক হামলা

ঢাকা: শুক্রবার দামেস্কের বিভিন্ন শহরতলীতে বিদ্রোহী যোদ্ধাদের অবস্থানে ট্যাংক ও হেলিকপ্টার গানশীপ নিয়ে হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ।

শুক্রবার উভয় পক্ষের লড়াই শেষে দামেস্কের রাস্তায় বিধ্বস্ত যানবাহনের পাশাপাশি রাজপথে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবারের লড়াইয়ে দুই শতাধিক লোক নিহত হওয়ার প্রেক্ষিতে এটি ছিলো সিরিয়া সংঘাতের অন্যতম রক্তক্ষয়ী একটি দিন। বুধবার শাসন যন্ত্রের কেন্দ্রস্থলে পরিচালিত হামলায় সরকারের শীর্ষ চার ব্যক্তির মৃত্যুর আকস্মিকতা কাটিয়ে সিরীয় বাহিনী নতুন করে বিদ্রোহীদের ওপর হামলা জোরদার করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ট সহযোগীদের একজন জাতীয় নিরাপত্তা প্রধান জেনারেল হিশাম ইখতিয়ার মারা যান। বুধবারের বোমা হামলায় নিহত চতুর্থ ব্যক্তি  তিনি। দামেস্কের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সুরক্ষিত ভবনে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হন তারা।

শুক্রবার দামেস্কের দক্ষিণে অবস্থিত মিদানের ওপর নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠা করেছে সরকারি সেনারা। তবে বিদ্রোহীরা সেখান থেকে সরে এলেও রাজধানীর অন্যান্য অংশে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে তাদের একটি সূত্র।

দামেস্কের লড়াইয়ে সরকারি বাহিনী শুক্রবার ট্যাংক, হেলিকপ্টার ও আর্টিলারির সমর্থন নিয়ে বিদ্রোহীদের ওপর সর্বাত্মক হামলা চালায়। এতে আক্রান্ত এলাকাগুলো কার্যত যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়। লড়াই স্তিমিত হয়ে এলে দামেস্ক থেকে হাজার হাজার পরিবার প্রতিবেশী লেবাননের দিকে পালিয়ে যেতে শুরু করে।

এদিকে দামেস্ক থেকে সরকার বিরোধী এক কর্মী জানান, বিদ্রোহীরা দামেস্কের কিছু অংশ থেকে কৌশলগত কারণে সরে এসেছে। মূলত সরকারি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ থেকে সাধারণ জনগণকে রক্ষা করতেই তারা সরে এসেছেন বলে দাবি করেন তিনি।

এদিকে বিদ্রোহীরা শুক্রবার রাজধানীর খালেদ বিন ওয়ালিদ এলাকায় অবস্থিত একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। ওই এলাকায় এখনও লড়াই চলছে বলে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক মানবাধিাকার সংগঠন সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউমান রাইটস। এছাড়া উত্তরাঞ্চলীয় বারজেহ এবং রুকনেদ্দিন জেলায়ে এখনও লড়াই চলছে বলে জানা গেছে।

এদিকে দামেস্কের লড়াইয়ের পাশাপাশি বিদ্রোহীরা ইরাক সীমান্ত সংলগ্ন প্রায় অর্ধডজন সিরীয় সীমান্ত চৌকির দখল নিয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারের কাসেম আল দুলাইমি।  বিদ্রোহীরা এ সময় ২১ সিরীয় সেনাকে হত্যা করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান