৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:২৭ এএম BDST banglanew24
12 May 2012   04:58:15 PM   Saturday BdST
E-mail this

কাহালুতে বিপুল সংখ্যক উত্তেজক বড়ি জব্দ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ সড়ক থেকে ৭ হাজার ৫শ’ উত্তেজক বড়ি (সিনেগ্রা) জব্দ করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পটকা তৈরির সরঞ্জামাদির প্যাকেটের ভেতর থেকে বড়িগুলো জব্দ করা হয়।

এ সময় এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

কাহালু থানার পরিদর্শক (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় মালামালগুলো আটক করা হলেও প্রাথমিকভাবে মনে হয়েছিল সেগুলো পটকা তৈরির সরঞ্জামাদি। পরে শনিবার সকালে প্যাকেট খুললে দেখা যায় ভেতরে ৭ হাজার ৫শ‘ ভারতীয় আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ‘সিনেগ্রা’ রয়েছে।

এ বিষয়ে একটি জব্দ তালিকা করে আদালতে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১২, ২০১২
টি এম মামুন/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান