৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৫১ এএম BDST banglanew24
21 Jul 2012   05:00:09 PM   Saturday BdST
E-mail this

কামরুল চোটে, রবিউল যাচ্ছেন ভারত


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কামরুল চোটে, রবিউল যাচ্ছেন ভারত

ঢাকা: দুই দিন পর ভারতের শাফি দারাশাহ্ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। বাঁহাতি পেসার কাজী কামরুল ইসলাম লাগেজ গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তিনি ভারত সফরে যেতে পারছেন না। শনিবার অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।

মিডিয়াম পেসার কামরুলের পরিবর্তে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক পেসার রবিউল ইসলামকে। দলের সঙ্গে হোটেলে উঠার অনুমতি পেয়েছেন রবিউল।

চোট থেকে সেরে উঠতে সময় লাগবে কামরুলের। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী মোবাইলফোনে বাংলানিউজকে বলেন, ‘এক সপ্তাহর মধ্যে ব্যথা কমলেও খেলার জন্য সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে। তবে আঘাত খুব গুরুতর না।’

একাডেমি মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করতে গিয়ে চোট পেয়েছেন বলে জানান, ‘এ’ দলের ট্রেনার তুষার কান্তি হালদার।

আগামী ২৩ জুলাই বেঙ্গালুরুতে চারদিনের ম্যাচের ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)‘র ব্যবস্থাপনায় আগামী ২৭ জুলাই থেকে ১৪ আগস্ট বেঙ্গালুরু ও মহীশূরে হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ খেলবে ‘ক’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বরদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস। খেলাগুলো হবে বেঙ্গালুরুতে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান