৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৪৪ পিএম BDST banglanew24
08 Jul 2012   07:00:55 AM   Sunday BdST
E-mail this

রুয়েট ছাত্রদলকে নিষিদ্ধ করার দাবি ছাত্রলীগের


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের প্যাডে রুয়েটের লোগো ব্যবহার করায় ক্যাম্পাসে সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অবিলম্বে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ।
 
রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-আর-রশিদ ও যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েকদিন থেকে রুয়েট শাখা ছাত্রদল তাদের প্রেস বিজ্ঞপ্তি ও দাফতরিক কাজে রুয়েটের লোগো সম্বলিত অনুরূপ প্যাড ব্যবহার করছে। যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লোগো ওই ছাত্রসংগঠনটি ব্যবহার করায় রুয়েটের দীর্ঘদিনের ঐতিহ্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করেন।

তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্যাম্পাস থেকে ছাত্রদলের সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান