৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৩৬ পিএম BDST banglanew24
27 Jun 2012   03:24:37 AM   Wednesday BdST
E-mail this

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার হুমকি মন্ত্রী আবুল হোসেনের


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার হুমকি মন্ত্রী আবুল হোসেনের

ঢাকা: পদ্মাসেতু বিষয়ে বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে উদ্দেশ্যমূলক ও অসত্য প্রতিবেদন প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

মন্ত্রণালয়ের নিজস্ব প্যাডে ২৩ জুন পাঠানো চিঠিতে  হুঁশিয়ারি দিয়ে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে লিখেছেন,``আমি আগেই বলেছি আমার পরিবারে মামলার রেওয়াজ নেই।  কিন্তু পরিস্থিতি এমন দিকে নেবেন না যাতে করে আমার পারিবারিক ঐতিহ্য ভঙ্গ করে আমি মামলা করতে বাধ্য হই।”

চার পৃষ্ঠার চিঠিতে আবুল হোসেন জানিয়েছেন, তাকে জড়িয়ে এ পর্যন্ত প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবং প্রমাণিত নয়। এগুলোর বক্তব্য মনগড়া বলে তিনি চিঠিতে দাবি করেছেন।

সম্প্রতি পত্রিকাটি অসমর্থিত সূত্রের উদ্ধৃতি দিয়ে পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে আবুল হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের `টেন পার্সেন্ট` কমিশন আদায়ের অভিযোগে আনে।

পত্রিকাটি দাবি করেছিল দুদকে পাঠানো বিশ্বব্যাংকের প্রতিবেদনে টেন পার্সেন্ট ঘুষের বিষয়টি উল্লেখ রয়েছে। এরপরই দুদকের চেয়ারম্যান গোলাম রহমান পত্রিকাটির প্রতিবেদন `বানোয়াট` ও `মজার গল্প` বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান। দুদকের চেয়ারম্যান পত্রিকাটির এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের চ্যালেঞ্জ করে বলেছেন, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের বিষয়ে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই। এ সংবাদকে তিনি বানোয়াট ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর আবুল হোসেন এ সংবাদের সত্যতা নেই বলে প্রথম আলো সম্পাদককে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু সংবাদের কোনো সত্যতা না দেখাতে পেরে পত্রিকাটি একপর্যায়ে প্রথম পাতায় উল্লেখযোগ্যভাবে আবুল হোসেনের প্রতিবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘন্টা, জুন ২৭, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান