১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৫৮ পিএম BDST banglanew24
13 Oct 2012   04:53:51 PM   Saturday BdST
E-mail this

দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে শমসের মোবিনের বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে শমসের মোবিনের বৈঠক

ঢাকা: পলিটিক্যাল কাউন্সেলরসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের দুই কূটনীতিকের সঙ্গে হঠাৎ করেই বৈঠক করলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী।

গুলশান এভিনিউর এক অভিজাত রেস্তোরাঁয় শনিবার বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত এ বৈঠক হয়।   

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামুর ঘটনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে তৈরি করা বিএনপির তদন্ত প্রতিবেদন বিদেশি দূতাবাসগুলোর কাছে পৌছানোর অনুরোধ জানিয়েছিলেন বৌদ্ধ সম্প্রদারের নেতারা।

সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বৌদ্ধ নেতাদের করা ওই অনুরোধের ধারাবাহিকতায় তদন্ত প্রতিবেদনের একটি কপিই মূলত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের হাতে তুলে দিয়েছেন শমসের মোবিন চৌধুরী।

এছাড়া এ সময় দেশের সমসায়মিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শমসের মবিনকে মার্কিন কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্রসহ আর সব বন্ধু রাষ্ট্র চায় বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
এমএম/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান