১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:১০ পিএম BDST banglanew24
21 Jun 2012   08:28:22 PM   Thursday BdST
E-mail this

বাহুবলে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাহুবলে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে বৃহস্পতিবার বিকেলে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন, বাহুবল উপজেলার বসিনা গ্রামের আব্দুস সোবহানের ছেলে আরজু মিয়া (২০) ও একই উপজেলার মির্জাটুলা গ্রামের জব্বার মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।

এ ছাড়া অপর শ্রমিক আব্দুস সালামকে (২৭) বাহুবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হতাহতরা চিচিরকোট গ্রামের ভিংরাজ মিয়ার পুরনো টয়লেটের ট্যাংকিতে কাজ করতে যান। আরজু মিয়া প্রথমে ট্যাংকিতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ছটফট করতে থাকেন। তাকে বাঁচাতে রুবেল মিয়াও ট্যাংকিতে নামেন। এতে উভয়েরই মৃত্যু হয়।

এসময় ট্যাংকির উপরে থাকা অপর শ্রমিক আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সরকার ঘটনাস্থলে ছুটে যান।

এ ব্যাপারে ওসি আজিজুর রহমান সরকার বাংলানিউজকে জানান, বিষাক্ত গ্যাসে দুইজনই ঘটনাস্থলে মারা যান।

বাংলাদেশ সময়: ৮০১৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান