১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩২ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
03 Aug 2012   09:26:39 PM   Friday BdST
E-mail this

শিগগিরই ইসলামিক ও অ্যারাবিক বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খুব শিগগিরই ইসলামিক ও অ্যারাবিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব প্রশাসিনক কাজ সম্পন্ন করা হয়েছে। পরবর্তী কেবিনেট সভায় আলোচনার জন্য এর ফাইল পাঠানো হবে।   

রাজধানীতে বাংলাদেশ জামাতুল মাদ্রাসীন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদ্রাসায় ইসলামিক ও আধুনিক উভয় শিক্ষায় পাঠদান করার ব্যবস্থা করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন আধুনিক জ্ঞান অর্জন করে দেশের জন্য কাজ করতে পারবে, তেমনি ইসলামিক জ্ঞানও অর্জন করতে পারবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “ইসলাম শান্তির ধর্ম। এটি উগ্রতা ও সন্ত্রাসকে সমর্থন করে না।”

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি বলেন, “সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক পুরনো। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এখনও করছেন। তারা দেশের ফিরে এসে, দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”

তিনি আরো বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম উগ্রতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। কিন্তু ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করছে। এ সব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এতে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ডি এইচ হারুণ, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান রশীদ, বাংলাদেশ জামাতুল মাদ্রাসীনের এম এম বাহাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
টিএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান