ওয়ারশ: ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন গ্রেট ও পরিপূর্ণ খেলোয়াড়কে পেয়ে পর্তুগিজ দলের খেলোয়াড়রা সবসময়ই গর্বিত বোধ করে এমনটি জানালেন দলের মিডফিল্ডার হোয়াও মৌতিনহো।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন রিয়াল তারকা রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের সতীর্থ মৌতিনহো বলেন,‘তিনি একজন পরিপূর্ণ খেলোয়াড়। আমার মনে হয় না কোথাও তার দুর্বলতা আছে। সে হেডেও ভালো এবং বল পায়ে প্রচন্ড গতি সম্পন্ন।’
মৌতিনহোর বিশ্বাস রোনালদোর মতো সামর্থবান ও আত্মবিশ্বাসি খেলোয়াড় থাকা দলের জন্য আশীর্বাদ, ‘সে একজন গ্রেট খেলোয়াড় এবং তার জন্য পুরো দলই লাভবান। দলে তাকে পেয়ে গর্বিত আমরা।’
কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র বাঁধা টপকাতে পর্তুগিজরা যে অধিনায়কের উপরই নির্ভর করবে এ বিষয়টি পরিষ্কার করলেন আরেক মিডফিল্ডার মেইরেলস,‘আমাদের দলে আছে একজন গ্রেট খেলোয়াড় এ বিষয়ে আমরা সবাই সচেতন। সবাই তাকে সাহায্য করতে চায়। সাম্প্রতিক নেদারল্যান্ডের বিপক্ষে আমরা তা করেছি এবং তিনি গোলও পেয়েন।’
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস