খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কালিন্দী রানী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাফিয়া খাতুন, এমপি।
বিশেষ অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, শিরিন রোকসানা, বনশ্রী বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর