৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:০২ পিএম BDST banglanew24
31 Jan 2013   12:53:03 AM   Thursday BdST
E-mail this

আলফাডাঙ্গায় স্ত্রীকে কুপিয়েছে স্বামী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনী কটুরাকান্দি গ্রামে জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রী সাবিনাকে (২৬) কুপিয়েছে স্বামী আবু সাইদ (৩৫)।

আহত সাবিনা বাংলানিউজকে বলেন, “মঙ্গলবার রাতে আমার স্বামী ঘরের মধ্যে তিন যুবককে নিয়ে সারা রাত জুয়া খেলেন। এ নিয়ে বুধবার সকালে আমাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী আমাকে বটি দিয়ে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
 
দুই সন্তানের জননী সাবিনা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন।
 
সাবিনার চিকিৎসক ডা. সৌরভ বাংলানিউজকে বলেন, “সাবিনার শরীরে মোট ১৩টি কোপ লেগেছে। তবে, এ গুলোতে খুব বেশি ইনজুরি হয়নি। সে আশঙ্কামুক্ত।”
 
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “আমি বিষয়টি শুনেছি। তবে, কোনো অভিযোগ পায়নি। ঘটনার পর থেকে স্বামী সাইদ পলাতক।”

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নি‌উজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান