৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৩৪ পিএম BDST banglanew24
19 Feb 2013   10:53:10 AM   Tuesday BdST
E-mail this

ইউরোপে নেসলে’র খাবার সরবরাহ বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউরোপে নেসলে’র খাবার সরবরাহ বন্ধ

ঢাকা: বিতর্কের জের ধরে বিশ্বের সর্ববৃহৎ খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে তাদের খাবার তালিকা থেকে গরুর মাংস বাদ দিয়েছে। সঙ্গে সঙ্গে ইতালি এবং স্পেনে গরুর মাংসের খাবার বিক্রয় বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপজুড়ে ‘ঘোড়ার মাংস’ বিতর্ক শুরু হওয়ার পর তারা তাদের খাবার উপকরণ পরীক্ষা করে। এক্ষেত্রে ‘বিফ পেস্তা’ ev গরুর মাংস কুঁচিসহ অন্য একটি খাবারে ঘোড়ার মাংসের উপাদান পান তারা।

নেসলে জানিয়েছে, এ ব্যপারে যথাযথ কর্তৃপক্ষকে জান‍ানো হয়েছে এবং খাদ্য নিরাপত্তার কারণেই ওই খাবার বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ‘লাসাগনেস লা বোলোগনাইস গারমানডেস’ নামে আরেকটি খাবারও ফ্রান্স থেকে সরিয়ে নেওয়‍া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জামার্নিতে গরুর মাংসের সব পণ্য সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফিনল্যান্ড এবং সুইডেন থেকে সরিয়ে ফেলা হয়েছে এসব বিতর্কিত খাবার সামগ্রী।

উল্লেখ্য, ইতালি ও স্পেনে বিক্রয় স্থগিত করা খাবার দু’টির নাম ‘বুইটোনি বিফ রাভিয়োলি’ এবং ‘বিফ টোরটেলিনি’। জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিফ বার্গারে ঘোড়ার মাংসের উপাদ‍ান খুঁজে পাওয়ার পর এ নিয়ে ইউরোপজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থাগুলোর চাপের মুখে স্বয়ং উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে তাদের খাদ্য দ্রব্য পরীক্ষা করলে অভিযোগের সত্যতা পায়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা : জিয়াউল জিয়া ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান