৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:২৩ পিএম BDST banglanew24
13 Jun 2012   02:43:13 AM   Wednesday BdST
E-mail this

অবশেষে কমেছে মুরগির দাম


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে কমেছে মুরগির দাম। গত কয়েক সপ্তাহে মুরগির দাম বাড়ার কারণে মুরগি সাধারণ এবং মধ্যবিত্তদেও বাজার তালিকা থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিল।

কিন্তু এই সপ্তাহে মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগি রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা যা গত সপ্তাহে ছিল ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা।

তবে লেয়ারের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা করে। বর্তমানে বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি।

এছাড়া ৮শ গ্রাম ওজনের প্রতিটি পাকিস্থানি কক বিক্রি হচ্ছে ২শ ২০ টাকা করে।

সাদা ডিমের দাম কমেছে হালি প্রতি দুই টাকা করে যা এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকার বদলে ৩৬ টাকায়।

লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এছাড়া হাঁসের ডিম ৩৮ টাকা, দেশি মুরগির ডিম হালি প্রতি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ২৭০ টাকা এবং খাসির মাংস ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু কিছু সবজির দাম বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা করে। যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা করে। ৩০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি প্রতি।

পেঁপের দাম কমেছে কেজি প্রতি ১০ টাকা করে। বর্তমানে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা দরে।


তবে বাজেটের পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে। পুরাতন মোটা চাল ২৮-৩০, মাঝারি ৩২-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল ৪৬-৪৮, মিনিকেট ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

তবে চিনির দাম ২ টাকা করে কমেছে যা এখন ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লবনের দাম আগের সপ্তাহের মত আছে যা এখন মোটা লবন বিক্রি হচ্ছে ১৫-টাকা ও চিকন প্যাকেটজাত লবন বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা কেজি দরে।

সয়াবিন এবং আটা, ময়দার দাম আগের সপ্তাহের দরে বিক্রি হচ্ছে।

তবে মাছের দাম বেড়েছে যেমন ৭শ টাকার রুপচাঁদা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮শ থেকে ৯শ টাকা কেজি দরে।

কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি যা গত সপ্তাহে ছিল ৩শ টাকা। ১০ থেকে ১২ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৫শ ৫০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল ৩৫০-৪০০ টাকা

বাংলাদেশ সময় ০১৫০ ঘন্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান